কলা খেলে কি বাচ্ছদের ঠাণ্ডা লাগে জেনে নিন ?

বাচ্ছাদের কলা খাওয়ার গোপন রহস্য জেনে নিন

 

কলা খুবই পুষ্টিগুড়া সমৃদ্ধ একটি ফল । এটি কাঁচা অবস্থায় তরকারি রান্না করে, ভর্তা করে, ভাজি করে ইত্যাদি বিভিন্নভাবে খাওয়া যায় । আর এটি যখন পাকে তখন আমরা ফল হিসেবে খেতে পারি । পাকা কলা খেতে মিষ্টি স্বাদের হয় । তাই ছোট বাচ্চারা পছন্দ করে । 


প্রথম প্রথম ছোট বাচ্চারা যখন খাওয়া শিখে তখন তাদেরকে কলা খাওয়ানো হয় । কলাতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন রয়েছে । যাদের আয়রনের সমস্যা তাদেরকে সবাই কলা খেতে বলে । কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লাগে কি না তা নিয়ে আজ আমরা আলোচনা করব ।

পেজ সূচিপত্র ঃ ছোট বাচ্চাদের কলা খেলে ঠান্ডা লাগে কি না তা নিয়ে আজ আমরা আলোচনা করব

কলা খেতে কেমন ? 

পাকা কলা খেতে অনেক মিষ্টি স্বাদের হয় । তাই কলা খেতে সবাই পছন্দ করে । ছোট বাচ্চারা প্রথম প্রথম যখন খাওয়া শিখে তখন কলা খেতে পছন্দ করে । ছোট থেকে বড় সবাই কলা খেতে খুব ভালোবাসে । কলা খেতেও যেমন মজা, ঠিক তেমনি পুষ্টিগুনে ভরা । কলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা আমাদের শরীরে আয়রনের অভাব দূর করে । 

আয়রনের অভাব আমাদের বিভিন্ন মানুষের হয়ে থাকে । তাই যারা এই সমস্যার ভুগছেন তারা নিয়মিত একটি করে হলেও কলা খেতে পারেন । কলা কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, আবার পাকা অবস্থাতেও খাওয়া যায় । কাঁচা কলাতেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে । এটি আপনি রান্না করে, ভর্তা করে, যেভাবে ইচ্ছা খেতে পারেন । তাই দুই অবস্থাতেই কলা খাওয়া যায় এবং পুষ্টিগুণ রয়েছে । 

কলার পুষ্টিগুণ 

কলা খেতে যেমন মিষ্টি স্বাদের এবং সুস্বাদু, ঠিক তেমনি ভাবে কলা বিভিন্ন পুষ্টিগুণে ভরা । কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং আয়রন রয়েছে । কলা খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং সতেজ থাকে এবং শরীরে ভিটামিন ও আয়রনের অভাব দূর হয় । এছাড়াও কলা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে । পেট ভরাও থাকবে, আবার পুষ্টিও পাবেন । 

কলাতে প্রচুর পরিমাণে শর্করা, আমিষ, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬, আইরন ইত্যাদি রয়েছে । তাই বুঝতেই পারছেন কলাতে কতগুলো গুণাবলী রয়েছে । আপনি যদি নিয়মিত কলা খান, তাহলে এই সকল পুষ্টিগুণগুলো আপনার শরীরে পেয়ে যাবেন । তাই বুঝতেই পারছেন একটি কলা খাওয়ার পিছনে আপনি এইসব পুষ্টিগুন গুলো পেয়ে যাবেন । 

কলার রেসিপি

কলার রেসিপি অর্থাৎ কাঁচা কলার সবজি হিসেবে ব্যবহার করা হয় বা তরকারি রান্না করে আমরা খেয়ে থাকি । এই কাঁচা কলা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় । এটি আপনি যেভাবে খান না কেন এর পুষ্টিগুণ সমান অনুপাতে পাবেন । তাই বলা যায় কাঁচা কলার তরকারি আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি ।


গর্ভাবস্থায় বেশি বেশি করে কলার তরকারি খেতে বলে । কারণ কলাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে,  যা গর্ভাবস্থায় খুবই প্রয়োজনীয় একটি পুষ্টিগুণ খাবার । গর্ভাবস্থায় আপনি আয়রন জাতীয় খাবার যত বেশি খাবেন, আপনার বাচ্চার ওজন তত বাড়বে । কাঁচাকলার ভর্তা করে, ভাজি করে বা ঝোল করে রান্না করে খাওয়া যায় । আপনার যেমন চাহিদা বা রুচি অনুযায়ী আপনি খেতে পারেন । 

কলা কাদের খাওয়া উচিত ?  

কলা ছোট থেকে বড় সকল বয়সের মানুষ খেতে পারেন । কলাতে কোন ক্ষতিকারক উপাদান নেই। তাই আপনি কলা যত খুশি তত খেতে পারেন । তবে কলা খালি পেটে খাওয়া উচিত নয় । খালি পেটে খেলে দেখা যাচ্ছে গ্যাস্টিকের সমস্যা দেখা দিতে পারে । তাই ভরা পেটে বা সকালে নাস্তা করার পর আপনি পাকা কলা খেতে পারেন । 

কলা সাধারণত একটু শীতল টাইপের হয়ে থাকে । তাই কলা ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত । যেমন কলা হয়তো দুপুরবেলায় বাচ্চাদেরকে খাওয়ালে ঠান্ডা লাগবে না বা গরম কালে আপনি কলা যে কোন সময় খাওয়াতে পারেন । তবে শীতকালে বড় মানুষদের ক্ষেত্রে ভরা পেটে যেকোনো সময় খেতে পারে । 

কলা কাদের খাওয়া উচিত নয় ?

কলা সকল বয়সের মানুষ খেতে পারবে । ছোট থেকে বড় সবাই খেতে পারে । তবে কিছু কিছু মানুষের কলা খাওয়া থেকে বিরত থাকা ভালো । যেমন কলা একটি ঠান্ডা জাতীয় সবজি বা ফল । তাই ছোট বাচ্চারা দুপুরবেলায় কলা খেলে কোন সমস্যা হতে হবে না । তাছাড়াও গরমকালে ছোট বাচ্চারা কলা খেতে পারে কোন সমস্যা নেই । 

তবে ছোট বাচ্চাদের অতিরিক্ত কলা খাওয়ানো ঠিক নয় । কারণ অতিরিক্ত কলা খাওয়ালে ছোট বাচ্চাদের সর্দি-কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে । তাই ছোট বাচ্চাদের মাঝে মধ্যে দুপুর বেলায় বা সকালের নাস্তা করার পর অল্প পরিমাণে কলা খাওয়াতে পারেন । তাছাড়াও ডায়াবেটিসের রোগীদের কলা না খাওয়াই ভালো । কারণ কলা খেলে সুগার লেভেল তাড়াতাড়ি বেড়ে যায় । 

কলা খেলে কি বাচ্চাদের ঠাণ্ডা লাগে ? 

হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কলা খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় । কারণ কলা ঠান্ডা জাতীয় একটি ফল । এটি যদি শীতকালে বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে । এছাড়াও অনেকে ফ্রিজে কলা রাখে । সেই ফ্রিজের কলা যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয়, সেক্ষেত্রে ঠান্ডা লেগে যেতে পারে । অনেকে আবার রাত্রে বেলা কলা খায়, সেক্ষেত্রেও ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে । 

তাই কলা খেতে পারবেন কিন্তু সাবধানতা অবলম্বন করে খেতে হবে । অনেকের ঠান্ডা লাগার সমস্যা থাকতে পারে । সেক্ষেত্রেও যদি কলা খাওয়ান তাহলে বাচ্চাকে ঠান্ডা লেগে যেতে পারে । কলা আপনি যদি গরমকালে খান, তাহলে আপনাকে ঠান্ডা লাগবে না । তাছাড়া সকাল বেলায় নাস্তা করার পর বা দুপুর বেলায় যদি আপনার বাচ্চাকে কলা খাওয়ান তাহলে ঠান্ডা লাগবে না । 

বাচ্চাদেরকে কখন কলা খাওয়ানো যায় ? 

বাচ্চাদেরকে কলা খাওয়াতে পারবেন কোন সমস্যা নেই । কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে ।  অর্থাৎ আপনি যখন তখন বাচ্চাদেরকে কলা খাওয়াতে পারবেন না । যদি আপনি শীতকালে কলা খাওয়ান সেক্ষেত্রে আপনার বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে । কারণ কলা ঠান্ডা জাতীয় একটি খাবার । তাই শীতকালে কলা খাওয়াতে হলে আপনি দুপুর বেলায় খাওয়াতে পারেন । কারণ দুপুরবেলায় রৌদ্র থাকে এ সময় তেমন কোনো ক্ষতি হবে না । 


এছাড়াও আপনি গ্রীষ্মকালে যে কোন সময় কলা খাওয়াতে পারেন । তবে সকালে নাস্তা করার পর বা দুপুর বেলায় কলা খাওয়া সবচেয়ে উত্তম । দুপুর বেলায় রোদের একটা তাপ থাকে । এ সময় কলা খেলে তেমন কোন সমস্যা হয় না । তাই সকালের নাস্তার পর বা দুপুর বেলায় কলা খাওয়া উচিত । সেক্ষেত্রে বাচ্চাদের কোন ধরনের সমস্যা হবে না । 

বাচ্চাদের কখন কলা এড়িয়ে চলা ভালো ? 

অনেক বাচ্চাদের দেখবেন ছোট থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম । অর্থাৎ তাদের জ্বর, সর্দি, কাশি,  ঠান্ডা লাগা ইত্যাদি লেগেই থাকে । একটি ভালো হলে আরেকটি দেখা দেয় । তাই এ সকল বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর আগে অনেক মেনে বেচে খাওয়াতে হয় । কারণ এরা সকল খাবার বা সবকিছু সহ্য করার মতো ক্ষমতা রাখে না । 

এই সকল বাচ্চাদের কলা এড়িয়ে চলা উচিত । কারণ কলা ঠান্ডা জাতীয় একটি খাবার । তাই যাদের আগে থেকেই ঠান্ডা লাগার সমস্যা থাকে, তারা যদি কলা খান সেক্ষেত্রে সর্দি, কাশি বা বুকে কফ জমে যেতে পারে । তাই এ সকল বাচ্চাদের সব সময় কলা এড়িয়ে চলা ভালো । অর্থাৎ এ সকল বাচ্চাদের কলা না খাওয়াই উত্তম । 

কোন বয়সে কলা খাওয়া ভালো ? 

সব বয়সের মানুষ কলা খেতে পারবেন । তবে ছোট বাচ্চাদের খাবার খেতে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার । অর্থাৎ যে সকল বাচ্চার ঠান্ডা লাগা, সর্দি-কাশি, জ্বর ইত্যাদি সমস্যা রয়েছে । তাদের কলা খাওয়া থেকে বিরত থাকা ভালো । কিন্তু যারা সুস্থ স্বাভাবিক বাচ্চা তারা নির্দিষ্ট একটি সময়ের মধ্যে কলা খেতে পারেন কোন সমস্যা নেই । 

আবার যারা ডায়াবেটিসের রোগী বা ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন তারা কলা খাওয়া থেকে বিরত থাকতে পারেন । অর্থাৎ কলা মিষ্টি জাতীয় খাবার । তাই কলা খেলে সুগার লেভেল বেড়ে যায় । আর ডায়াবেটিস রোগীর সুগার লেভেল বেড়ে গেলে সমস্যা দেখা দেয় । তাই ডায়াবেটিস রোগীর কলা খাওয়া থেকে বিরত থাকা উচিত । 

সাধারণ মানুষের ক্ষেত্রে

সাধারণ মানুষের ক্ষেত্রে কলা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি খাবার । অর্থাৎ কলা প্রতিটি মানুষ ছোট থেকে বড় সবাই খেতে পারে । তবে কোন কিছু অতিরিক্ত খাওয়া যেমন ভালো নয়, ঠিক তেমনিভাবে কলাও অতিরিক্ত খাওয়া ভালো নয় । অনেকে অনেক সময় অতিরিক্ত পাকা কলা খেয়ে ফেলেন, পরে দেখা যাচ্ছে এসিডিটি বা পেট ফাঁপা এ ধরনের সমস্যা দেখা দিতে পারে ।


তাই প্রতিটি মানুষই চাইলে কাঁচা এবং পাকা কলা খেতে পারেন । তাতে কোন সমস্যা নেই । তবে পরিমাণ মতো খেতে হবে । প্রতিদিন হয়তো একটা বা দুইটা পাকা কলা খেতে পারেন । আর মাঝে মধ্যে হয়তো কাঁচা কলার তরকারি খেতে পারেন । তাতে কোনো ধরনের সমস্যা হবে না । তবে যারা ছোট বাচ্চা রয়েছে তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খেতে পারে । 

পেট ভরা 

কলা পুষ্টিগুনে ভরা একটি ফল বা সবজি । যা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি । পাকা কলা খেলে দেখবেন পেট অনেকক্ষণ ধরে ভরা থাকে । আমরা সাধারণত ফল খেয়ে থাকি পুষ্টিগুণ পাওয়ার জন্য,  পেট ভরার জন্য নয় । কিন্তু একটি কলা খেলে দেখবেন,  এর যেমন পুষ্টিগুণ পাওয়া যায়, ঠিক তেমনি  অনেকক্ষণ পেট ভরাও থাকে । 

তাই আপনি যদি পাকা কলা খান, তাহলে দেখবেন একসঙ্গে আপনার দুটি কাজ হয়ে যাচ্ছে । এক পুষ্টিগুণও পাচ্ছেন, দুই আপনার পেট কিছুক্ষণ ভরা থাকবে । তাই আপনি আপনার সকালের বিকালের নাস্তার সঙ্গে একটি করে কলা রাখতে পারেন । এতে করে আপনি বিভিন্নভাবে লাভবান হবেন । কলাতে বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম সবকিছুই পেয়ে যাবেন । 

শেষ কথা 

পরিশেষে বলা যায়, কলা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার । যেটি আমরা প্রায় খেয়ে থাকি । তবে হ্যাঁ ছোট বাচ্চাদের অনেক সময় কলা খেয়ে ঠান্ডা লেগে যেতে পারে । তাই খাওয়ার আগে সর্তকতা অবলম্বন করতে হবে । ঠিক একইভাবে বড়দের ক্ষেত্রেও কলা খেলে ঠান্ডা লেগে যায় । বড় মানুষও যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তাদেরও কলা খেলে ঠান্ডা লেগে যেতে পারে । 

তাই বুঝে শুনে নিয়ম অনুযায়ী আপনি কলা খেতে পারেন । কোন সমস্যা নেই । শুধু নিয়ম-কানুন মেনে খেতে হবে । আর্টিকেলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন । কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন । সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । সবাইকে অনেক ধন্যবাদ । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url